সাহু

১৩/৬০. অধ্যায়ঃ

আর এক প্রকার দু'আ

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: سَمِعْتُ حَيْوَةَ يُحَدِّثُ، عَنْ عُقْبَةَ بْنِ مُسْلِمٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ الصُّنَابِحِيّ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ: أَخَذَ بِيَدِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «إِنِّي لَأُحِبُّكَ يَا مُعَاذُ»، فَقُلْتُ: وَأَنَا أُحِبُّكَ يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " فَلَا تَدَعْ أَنْ تَقُولَ فِي كُلِّ صَلَاةٍ: رَبِّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ "

বর্ণনাকারী মু’আয ইব্‌ন জাবাল (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) আমার হাত ধরে বললেন, হে মু'আয! আমি তোমাকে ভালোবাসি। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমিও আপনাকে ভালোবাসি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি প্রত্যেক সালাতে বলতে বাদ দিবে না-رَبِّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ(রব্বি আ’ইন্নী ‘আলা- যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা।) (হে আল্লাহ, তোমার যিকির, শোকর এবং সুন্দর ইবাদতের জন্য আমাকে সাহায্য করো)।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18