সাহু
১৩/৫১. অধ্যায়ঃ
আর এক প্রকার দরূদ
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا الْقَاسِمُ بْنُ زَكَرِيَّا، قَالَ: حَدَّثَنَا حُسَيْنٌ، عَنْ زَائِدَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ الْحَكَمِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ قَالَ: قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، السَّلَامُ عَلَيْكَ قَدْ عَرَفْنَاهُ، فَكَيْفَ الصَّلَاةُ عَلَيْكَ؟ قَالَ: " قُولُوا: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَآلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَآلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ "، قَالَ عَبْدُ الرَّحْمَنِ: وَنَحْنُ نَقُولُ وَعَلَيْنَا مَعَهُمْ قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «وَهَذَا أَوْلَى بِالصَّوَابِ مِنَ الَّذِي قَبْلَهُ، وَلَا نَعْلَمُ أَحَدًا قَالَ فِيهِ عَمْرُو بْنُ مُرَّةَ غَيْرَ هَذَا وَاللَّهُ تَعَالَى أَعْلَمُ»
বর্ণনাকারী কা’ব ইব্ন উজরা (রাঃ)
আমরা বললাম, হে আল্লাহর রাসূল! আপনাকে সালাম পাঠানোর নিয়ম তো আমরা জানি, কিন্তু আপনার ওপর দরুদ কিভাবে পড়ব? তিনি (ﷺ) বললেন, তোমরা বলবে-"আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলে ইব্রাহীমা ইন্নাকা হামিদুম মাজীদ, ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলে ইব্রাহীমা ইন্নাকা হামিদুম মাজীদ” (হে আল্লাহ! তুমি মুহাম্মাদ (ﷺ)-এর ওপর এবং মুহাম্মাদ (ﷺ)-এর বংশধরদের ওপর রহমত বর্ষণ কর, যেমন তুমি ইব্রাহীম (আঃ) ও তাঁর বংশধরদের ওপর রহমত বর্ষণ কর; আর মুহাম্মাদ (ﷺ) ও তাঁর বংশধরদের ওপর বরকত বর্ষণ কর, যেমন তুমি বরকত বর্ষণ করেছ ইব্রাহীম (আঃ) ও তাঁর বংশধরদের ওপর। নিশ্চয় তুমি প্রশংসিত ও গৌরবান্বিত।)।আবদুর রহমান [ইমাম নাসাঈ (রহঃ)] বলেন: আমরা বলে থাকি তাদের সঙ্গে আমাদের ওপরেও (রহম ও বরকত বর্ষণ কর)। আবু আবদুর রহমান [নাসাঈ (রহঃ)] বলেন, পূর্ববর্তী সানাদের তুলনায় এ সানাদ অধিকতর সঠিক। কাসিম ইবনু যাকারিয়া (রহঃ) ব্যতীত অন্য কেউ পূর্ববর্তী সানাদে আমর ইবনু মুররাহ (রহঃ)-এর নাম উল্লেখ করেননি।