সাহু
১৩/২৬. অধ্যায়ঃ
যে পাঁচ রাক'আত সলাত আদায় করল সে কি করবে?
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَاللَّفْظُ لِابْنِ الْمُثَنَّى، قَالَا: حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ الْحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ خَمْسًا، فَقِيلَ لَهُ: أَزِيدَ فِي الصَّلَاةِ؟ قَالَ: «وَمَا ذَاكَ؟» قَالُوا: صَلَّيْتَ خَمْسًا فَثَنَى رِجْلَهُ وَسَجَدَ سَجْدَتَيْنِ
বর্ণনাকারী আব্দুল্লাহ (রাঃ)
নবী (ﷺ) একদিন যুহর সালাত পাঁচ রাকাত আদায় করে ফেললেন। তখন তাঁকে বলা হলো, সালাত কি বাড়িয়ে দেয়া হয়েছে? তিনি (ﷺ) বললেন, তা কিভাবে? সাহাবীগণ বললেন, আপনি পাঁচ রাকাত আদায় করে ফেলেছেন। তখন তিনি তাঁর পা ভাঁজ করে দুটি সিজদা করে নিলেন।