সাহু

১৩/২০. অধ্যায়ঃ

সলাতে কথা বলা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الزُّهْرِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: أَحْفَظُهُ مِنَ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي سَعِيدٌ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ أَعْرَابِيًّا دَخَلَ الْمَسْجِدَ فَصَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ قَالَ: اللَّهُمَّ ارْحَمْنِي وَمُحَمَّدًا وَلَا تَرْحَمْ مَعَنَا أَحَدًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقَدْ تَحَجَّرْتَ وَاسِعًا»

বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)

এক বেদুঈন (একদা) মসজিদে প্রবেশ করল এবং দু' রাকাত সালাত আদায় করে বলল, ( اللَّهُمَّ ارْحَمْنِي وَمُحَمَّدًا وَلَا تَرْحَمْ مَعَنَا أَحَدًا) “আল্লাহুম্মার হামনি ওয়া মুহাম্মাদান ওয়া লা তারহাম মানা আহাদা” (হে আল্লাহ! তুমি আমার ও মুহাম্মদ (ﷺ)-এর উপর রহম কর এবং আমাদের সাথে আর কারও উপর রহম করিও না)। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “তুমি একটি প্রশস্ত বস্তুকে সংকুচিত করে দিলে।”

[১] এ হাদীস দ্বারা বোঝা যায় যে, সালাতের মধ্যে কথা বলা বৈধ নয়। তা না হলে রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সালাতের মধ্যেই বেদুঈনকে উপরোক্ত কথা বলতেন।]

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18