সাহু
১৩/১৭. অধ্যায়ঃ
সলাতে গলা খাঁকার দেয়া
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا الْقَاسِمُ بْنُ زَكَرِيَّا بْنِ دِينَارٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ: حَدَّثَنِي شُرَحْبِيلُ يَعْنِي ابْنَ مُدْرِكٍ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ نُجَيٍّ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ لِي عَلِيٌّ: كَانَتْ لِي مَنْزِلَةٌ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ تَكُنْ لِأَحَدٍ مِنَ الْخَلَائِقِ، فَكُنْتُ آتِيهِ كُلَّ سَحَرٍ، فَأَقُولُ: السَّلَامُ عَلَيْكَ يَا نَبِيَّ اللَّهِ، «فَإِنْ تَنَحْنَحَ انْصَرَفْتُ إِلَى أَهْلِي، وَإِلَّا دَخَلْتُ عَلَيْهِ»---[حكم الألباني] ضعيف الإسناد
বর্ণনাকারী নুজাই (রাঃ)
আলী (রাঃ) আমাকে বলেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আমার একটা বিশেষ মর্যাদা ছিল যা সৃষ্টি জগতের মধ্যে অন্য কারও জন্যে ছিল না। আমি তাঁর কাছে প্রতি রাতের শেষের দিকে আসতাম এবং "আসসালামু আলাইকুম ইয়া নাবিয়্যাল্লাহ!” (হে আল্লাহর নাবী! আপনার ওপর শান্তি বর্ষিত হোক) বলতাম। তখন যদি তিনি গলা খাঁকার দিতেন তাহলে আমি ঘরে ফিরে যেতাম আর তা না হলে তাঁর কাছে যেতাম।