তাত্ববীক [রুকুতে দু'হাত হাঁটুদ্বয়ের মাঝে স্থাপন] করা

১২/৯৪. অধ্যায়ঃ

উঠার জন্যে তাকবীর বলা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، وَسَوَّارُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ سَوَّارٍ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، عَنْ مَعْمَرٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، وَعَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُمَا صَلَّيَا خَلْفَ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَلَمَّا رَكَعَ كَبَّرَ، فَلَمَّا رَفَعَ رَأْسَهُ قَالَ: «سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ»، ثُمَّ سَجَدَ وَكَبَّرَ وَرَفَعَ رَأْسَهُ وَكَبَّرَ، ثُمَّ كَبَّرَ حِينَ قَامَ مِنَ الرَّكْعَةِ، ثُمَّ قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لَأَقْرَبُكُمْ شَبَهًا بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا زَالَتْ هَذِهِ صَلَاتُهُ حَتَّى فَارَقَ الدُّنْيَا» وَاللَّفْظُ لِسَوَّارٍ

বর্ণনাকারী আবু সালমা ইব্‌ন আবদুর রহমান (রহঃ)

তাঁরা উভয়ে আবু হুরায়রা (রাঃ) এর পিছনে সালাত আদায় করলেন। যখন তিনি রুকু করলেন তখন তাকবির বললেন। যখন মাথা উঠালেন তখন বললেন-سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ(সামি‘ আল্লাহু লিমান হামিদাহ, রব্বানা ওয়ালাকাল হাম্দ)অতঃপর সিজদা দিতে তাকবির বললেন এবং যখন (সিজদা হতে) তাঁর মাথা উঠালেন তখনও তাকবির বললেন। অতঃপর এক রাকাতের পরে যখন দাঁড়ালেন তখন তাকবির বললেন। পরে বললেন, যাঁর হাতে আমার জীবন, তাঁর কসম! আমি তোমাদের মাঝে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে বেশি সামঞ্জস্যশীল। পৃথিবী ত্যাগ করা পর্যন্ত তাঁর সালাত এরূপই ছিল।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18