তাত্ববীক [রুকুতে দু'হাত হাঁটুদ্বয়ের মাঝে স্থাপন] করা

১২/৭১. অধ্যায়ঃ

অন্য প্রকার দু'আ

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا جَرِيرٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَائِشَةَ قَالَتْ: فَقَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ فَوَجَدْتُهُ وَهُوَ سَاجِدٌ وَصُدُورُ قَدَمَيْهِ نَحْوَ الْقِبْلَةِ، فَسَمِعْتُهُ يَقُولُ: «أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَأَعُوذُ بِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ، وَأَعُوذُ بِكَ مِنْكَ، لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنَتْ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ»

বর্ণনাকারী আয়েশা (রাঃ)

এক রাতে আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে হারিয়ে ফেললাম। পরে তাঁকে সিজদারত অবস্থায় পেলাম; তাঁর পায়ের আঙুলগুলো ছিল কেবলার দিকে। তাঁকে বলতে শুনলাম- "আউজু বিরিদাকা মিন সাখাতিকা ওয়া আউজু বিমুআফাতিকা মিন উকূবাতিকা ওয়া আউজু বিকা মিনকা, লা উহসি সানাআন আলাইকা,আনতা কামা আছনাইতা আলা নাফসিকা।" (আমি পানাহ চাই তোমার সন্তুষ্টির মাধ্যমে তোমার গজব থেকে, তোমার নিরাপত্তার মাধ্যমে তোমার আজাব থেকে। আমি পানাহ চাই তোমার নিকট তোমার [অসন্তুষ্টি] থেকে। তোমার প্রশংসা বর্ণনা করে আমি শেষ করতে পারব না। তুমি তেমন, যেমন তুমি তোমার পরিচয় দিয়েছো)।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18