তাত্ববীক [রুকুতে দু'হাত হাঁটুদ্বয়ের মাঝে স্থাপন] করা

১২/৩৪. অধ্যায়ঃ

সাজদার জন্যে তাকবীর বলা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ غَيْلَانَ بْنِ جَرِيرٍ، عَنْ مُطَرِّفٍ، قَالَ: صَلَّيْتُ أَنَا وَعِمْرَانُ بْنُ حُصَيْنٍ خَلْفَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، «فَكَانَ إِذَا سَجَدَ كَبَّرَ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ السُّجُودِ كَبَّرَ، وَإِذَا نَهَضَ مِنَ الرَّكْعَتَيْنِ كَبَّرَ»، فَلَمَّا قَضَى أَخَذَ عِمْرَانُ بِيَدِي، فَقَالَ: لَقَدْ ذَكَّرَنِي هَذَا ـ قَالَ كَلِمَةً يَعْنِي ـ صَلَاةَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

বর্ণনাকারী মুতাররিফ (রহঃ)

আমি এবং ইমরান ইবন হুসাইন, আলী ইবন আবু তালিব (রাঃ)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন সিজদা করলেন, তখন তাকবির বললেন, আর যখন তিনি সিজদা থেকে মাথা তুললেন, তখন তাকবির বললেন। যখন দু’ রাকাতের পরে দাঁড়ালেন তখনও তাকবির বললেন। সালাত শেষ হওয়ার পরে ইমরান আমার হাত ধরে বললেন, তিনি (আলী (রাঃ)) আমাকে স্মরণ করিয়ে দিলেন, তিনি এমন একটি বাক্য বললেন, যার অর্থ হলো- মুহাম্মাদ (ﷺ)-এর সালাত।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18