তাত্ববীক [রুকুতে দু'হাত হাঁটুদ্বয়ের মাঝে স্থাপন] করা

১২/৩২. অধ্যায়ঃ

কুনূত পাঠ না করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ خَلَفٍ وَهُوَ ابْنُ خَلِيفَةَ، عَنْ أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ: «صَلَّيْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يَقْنُتْ، وَصَلَّيْتُ خَلْفَ أَبِي بَكْرٍ فَلَمْ يَقْنُتْ، وَصَلَّيْتُ خَلْفَ عُمَرَ فَلَمْ يَقْنُتْ، وَصَلَّيْتُ خَلْفَ عُثْمَانَ فَلَمْ يَقْنُتْ، وَصَلَّيْتُ خَلْفَ عَلِيٍّ فَلَمْ يَقْنُتْ»، ثُمَّ قَالَ: يَا بُنَيَّ إِنَّهَا بِدْعَةٌ

বর্ণনাকারী মালিক ইব্‌ন আশজায়ী (রাঃ)

আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর পিছনে সালাত আদায় করেছি। তিনি কুনুত পড়েননি। আর আবু বকর (রাঃ)-এর পিছনেও সালাত আদায় করেছি, তিনিও কুনুত পড়েননি। আর উমর (রাঃ)-এর পিছনে সালাত আদায় করেছি, তিনিও কুনুত পড়েননি। উসমান (রাঃ)-এর পিছনে সালাত আদায় করেছি, তিনিও কুনুত পড়েননি। আর আলী (রাঃ)-এর পিছনে সালাত আদায় করেছি, তিনিও কুনুত পড়েননি। এরপর বললেন, হে বৎস! এটা বিদআত (নতুন আবিষ্কৃত)।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18