নামাজ শুরু করা

১১/৭৬. অধ্যায়ঃ

এক সূরার কিয়দংশ পাঠ করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا خَالِدٌ قَالَ: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عَبَّادٍ حَدِيثًا رَفَعَهُ إِلَى ابْنُ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنُ السَّائِبِ، قَالَ: «حَضَرْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْفَتْحِ فَصَلَّى فِي قُبُلِ الْكَعْبَةِ، فَخَلَعَ نَعْلَيْهِ فَوَضَعَهُمَا عَنْ يَسَارِهِ، فَافْتَتَحَ بِسُورَةِ الْمُؤْمِنِينَ، فَلَمَّا جَاءَ ذِكْرُ مُوسَى أَوْ عِيسَى عَلَيْهِمَا السَّلَامُ أَخَذَتْهُ سَعْلَةٌ فَرَكَعَ»

বর্ণনাকারী আবদুল্লাহ ইব্‌ন সায়িব (রাঃ)

আমি মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে উপস্থিত হলাম। তিনি কা'বার সামনে সালাত আদায় করলেন। তিনি তাঁর পাদুকাদ্বয় খুলে তাঁর বাম পাশে রাখলেন। অতঃপর তিনি সূরা মুমিনূন শুরু করলেন। যখন তিনি মূসা বা ঈসা (আঃ)-এর ঘটনায় পৌঁছলেন, তাঁর কাশির উদ্রেক হলে তিনি রুকু করলেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18