নামাজ শুরু করা

১১/৭৫. অধ্যায়ঃ

এক রাক'আতে দু' সূরাহ্ পাঠ করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ قَالَ: أَنْبَأَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ يَحْيَى بْنُ وَثَّابٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدُ اللَّهِ وَأَتَاهُ رَجُلٌ فَقَالَ: إِنِّي قَرَأْتُ اللَّيْلَةَ الْمُفَصَّلَ فِي رَكْعَةٍ. فَقَالَ: «هَذًّا كَهَذِّ الشِّعْرِ، لَكِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْرَأُ النَّظَائِرَ عِشْرِينَ سُورَةً مِنَ الْمُفَصَّلَ مِنْ آلِ حم»

বর্ণনাকারী আবদুল্লাহ (রাঃ)

তাঁর নিকট এক ব্যক্তি এসে বলল, আমি এ রাতে এক রাকাতে মুফাস্‌সাল (সূরাসমূহ) পাঠ করেছি। তাড়াতাড়ি কবিতা আবৃত্তির মতো? কিন্তু রাসূলুল্লাহ (ﷺ) পরস্পর সামঞ্জস্যপূর্ণ মুফাস্‌সালের বিশটি সূরা তিলাওয়াত করতেন, যেগুলো আরম্ভ হয়েছে- (حم) (হা-মীম) দ্বারা।

মুফাস্‌সাল সূরা নিরূপণে মতভেদ রয়েছে। প্রসিদ্ধ মতটি এর আগে উল্লেখ করা হয়েছে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18