হজ্জ
২০/৬৬. অধ্যায়ঃ
মিনা’য় নামায
মুয়াত্তা ইমাম মালিক
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ لَمَّا قَدِمَ مَكَّةَ صَلَّى بِهِمْ رَكْعَتَيْنِ ثُمَّ انْصَرَفَ فَقَالَ يَا أَهْلَ مَكَّةَ أَتِمُّوا صَلَاتَكُمْ فَإِنَّا قَوْمٌ سَفْرٌ ثُمَّ صَلَّى عُمَرُ بْنُ الْخَطَّابِ رَكْعَتَيْنِ بِمِنًى وَلَمْ يَبْلُغْنَا أَنَّهُ قَالَ لَهُمْ شَيْئًاُُُُ
বর্ণনাকারী সাঈদ ইবনু মুসায়্যাব (র)
উমার ইবনু খাত্তাব (রা) যখন মক্কায় আসেন তখন দুই রাক’আত নামায আদায় করলেন। অতঃপর বললেন, হে মাক্কাবাসিগণ, তোমরা স্ব স্ব নামায পূর্ণ করে নাও। কারণ আমরা মুসাফির (তাই আমাদেরকে কসর আদায় করতে হয়েছে)। পরে তিনি মিনায় গিয়ে দুই রাক’আতই আদায় করলেন। তবে সেখানেও তিনি নামাযের পর কিছু বলেছিলেন বলে আমরা সংবাদ পাইনি। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)