হজ্জ
২০/৬৬. অধ্যায়ঃ
মিনা’য় নামায
মুয়াত্তা ইমাম মালিক
و حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيْهِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الصَّلَاةَ الرُّبَاعِيَّةَ بِمِنًى رَكْعَتَيْنِ وَأَنَّ أَبَا بَكْرٍ صَلَّاهَا بِمِنًى رَكْعَتَيْنِ وَأَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ صَلَّاهَا بِمِنًى رَكْعَتَيْنِ وَأَنَّ عُثْمَانَ صَلَّاهَا بِمِنًى رَكْعَتَيْنِ شَطْرَ إِمَارَتِهِ ثُمَّ أَتَمَّهَا بَعْد.
বর্ণনাকারী হিশাম ইবনু উরওয়াহ (র)
রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) মিনায় দুই রাক’আত কসর নামায আদায় করেছিলেন। আবূ বক্র (রা) এবং উমার ইবনু খাত্তাব (রা) তাঁদের আমলে দুই রাক’আত করে আদায় করেছিলেন। এমন কি উসমান ইবনু আফফান (রা)-ও তাঁর খিলাফতের কিছুকাল দুই রাক’আত করে আদায় করেছেন, কিন্তু পরে তিনি চার রাক’আত করে পড়তে শুরু করেন। (বুখারী ১০৮২, উমার (রা) থেকে মুত্তাসিল সনদে, মুসলিম ৬৯৪)