পবিত্রতা অর্জন
২/৫. অধ্যায়ঃ
আগুনে জ্বাল দেওয়া বস্তু খেয়ে ওযূ না করা
মুয়াত্তা ইমাম মালিক
و حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ أَبِي نُعَيْمٍ وَهْبِ بْنِ كَيْسَانَ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ الْأَنْصَارِيَّ يَقُولُ رَأَيْتُ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ أَكَلَ لَحْمًا ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ.
বর্ণনাকারী আবূ নুয়াইম ওহাব ইবনু কায়সান (র)
জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ)-কে বলতে শুনেছেন আমি আবূ বাকর সিদ্দীক (রাঃ)-কে দেখেছি, তিনি গোশ্ত খেলেন, অতঃপর নামায আদায় করলেন অথচ ওযূ করলেন না। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)