রাত্রে নফল নামায
৭/৪. অধ্যায়ঃ
ফজর-এর (সুবহে সাদিক) পর বিতর আদায় করা
মুয়াত্তা ইমাম মালিক
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ أَنَّ عَبْدَ اللهِ بْنَ مَسْعُودٍ قَالَ مَا أُبَالِي لَوْ أُقِيمَتْ صَلَاةُ الصُّبْحِ وَأَنَا أُوتِرُ.
বর্ণনাকারী আবদুল্লাহ্ ইবনু মাসউদ (রাঃ)
যদি ফজরের নামায আরম্ভ হয়ে যায় এবং আমি তখন বিতর আদায় করতেছি, এতে আমি উৎকণ্ঠা বোধ করি না। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)