বিবাহ

২৮/১৮. অধ্যায়ঃ

মুত‘আ [১] বিবাহ

মুয়াত্তা ইমাম মালিক

حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عَبْدِ اللهِ وَالْحَسَنِ ابْنَيْ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ عَنْ أَبِيهِمَا عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ مُتْعَةِ النِّسَاءِ يَوْمَ خَيْبَرَ وَعَنْ أَكْلِ لُحُومِ الْحُمُرِ الْإِنْسِيَّةِ.

বর্ণনাকারী আলী ইব্নু আবূ তালিব (রা)

রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বর দিবসে মুত’আ বিবাহ করতে নিষেধ করেছেন এবং তিনি গৃহপালিত গাধার গোশ্ত আহার করতেও নিষেধ করেছেন। (বুখারী ৪২১৬, মুসলিম ১৪০৭)

[১] মুত‘আ: মুত‘আ হল নির্দিষ্ট মালের বিনিময়ে নির্দিষ্ট সময়ের জন্য বিবাহ করা। সময় উত্তীর্ণ হলে তালাক ব্যতীত স্ত্রী পরিত্যক্ত হবে। এই বিবাহ ইসলামের শুরুর দিকে বৈধ ছিল। খায়বর দিবসে উহাকে চিরকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18