ভূমিকা

০/৪. অধ্যায়ঃ

য‘ঈফ রাবীর হাদীস বর্ণনা করা নিষিদ্ধ এবং হাদীস সংগ্রহের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা

সহিহ মুসলিম

حَدَّثَنَا دَاوُدُ بْنُ عَمْرٍو الضَّبِّيُّ، حَدَّثَنَا نَافِعُ بْنُ عُمَرَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ كَتَبْتُ إِلَى ابْنِ عَبَّاسٍ أَسْأَلُهُ أَنْ يَكْتُبَ، لِي كِتَابًا وَيُخْفِي عَنِّي . فَقَالَ وَلَدٌ نَاصِحٌ أَنَا أَخْتَارُ لَهُ الْأُمُورَ اخْتِيَارًا وَأُخْفِي عَنْهُ . قَالَ فَدَعَا بِقَضَاءِ عَلِيٍّ فَجَعَلَ يَكْتُبُ مِنْهُ أَشْيَاءَ وَيَمُرُّ بِهِ الشَّيْءُ فَيَقُولُ وَاللهِ مَا قَضَى بِهَذَا عَلِيٌّ إِلَّا أَنْ يَكُونَ ضَلَّ .

বর্ণনাকারী ইবনু আবূ মুলাইকাহ্ (রহঃ)

আমি ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাযিঃ)-এর কাছে লিখে পাঠালাম, তিনি যেন আমাকে একখানা কিতাব লিখে দেন, কিন্তু তাতে যেন বিতর্কিত বিষয়গুলোর উল্লেখ না থাকে। ইবনু ‘আব্বাস (রাযিঃ) বললেন, ‘ছেলেটি কল্যাণকামী’। আমি তার জন্য বিষয় নির্বাচন করে লিখে পাঠাব এবং কিছু ফিতনাহ্ সৃষ্টিকারী কথা গোপন রাখব। বর্ণনাকারী বলেন, তখন ‘আলী (রাযিঃ)-এর লিপিবদ্ধ ফায়সালাসমূহ আনালেন। তারপর তিনি তা থেকে লেখা শুরু করলেন এবং কোন কোন অংশ দেখে বললেন, আল্লাহর কসম ‘আলী (রাযিঃ) এ ধরনের ফায়সালা করতে পারেন না। [4] আর তিনি করে থাকলে ভুল করেছেন।

[৪] ‘আলী (রাযিঃ) এরূপ ফায়সালা করেননি। এ অংশগুলো পরবর্তীকালে ‘আলী (রাযিঃ)-এর সঙ্গে সম্পৃক্ত করে কেউ সংযোজন করেছে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18