সালাত

৪/৩৯. অধ্যায়ঃ

ইমামের অনুসরণ করা এবং প্রতিটি কাজ তার পরে করা

সহিহ মুসলিম

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، ح قَالَ وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، قَالَ حَدَّثَنِي الْبَرَاءُ، وَهُوَ غَيْرُ كَذُوبٍ أَنَّهُمْ كَانُوا يُصَلُّونَ خَلْفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ لَمْ أَرَ أَحَدًا يَحْنِي ظَهْرَهُ حَتَّى يَضَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جَبْهَتَهُ عَلَى الأَرْضِ ثُمَّ يَخِرُّ مَنْ وَرَاءَهُ سُجَّدًا ‏.‏

বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু ইয়াযীদ (রাঃ)

আমাকে বারা (রাঃ) এ হাদীস বলেছেন। তিনি মিথ্যাবাদী নন। তারা রসূলুল্লাহ (ﷺ)-এর পিছনে সালাত আদায় করতেন। তিনি (ﷺ) রুকু থেকে মাথা তোলার পর আমি কাউকে (সিজদায় যাওয়ার জন্য) পিঠ বাঁকা করতে দেখিনি, যে পর্যন্ত না রসূলুল্লাহ (ﷺ) নিজের কপাল মাটিতে রাখতেন। অতঃপর সবাই সিজদায় লুটিয়ে পড়ত।

ইসলামী ফাউন্ডেশনঃ ৯৪৪, ইসলামীক সেন্টারঃ ৯৫৫

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18