সালাত
৪/১. অধ্যায়ঃ
আযানের সূচনা
সহিহ মুসলিম
হাদিস নং ৭২৩
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالاَ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، ح وَحَدَّثَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، - وَاللَّفْظُ لَهُ - قَالَ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي نَافِعٌ، مَوْلَى ابْنِ عُمَرَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ كَانَ الْمُسْلِمُونَ حِينَ قَدِمُوا الْمَدِينَةَ يَجْتَمِعُونَ فَيَتَحَيَّنُونَ الصَّلَوَاتِ وَلَيْسَ يُنَادِي بِهَا أَحَدٌ فَتَكَلَّمُوا يَوْمًا فِي ذَلِكَ فَقَالَ بَعْضُهُمُ اتَّخِذُوا نَاقُوسًا مِثْلَ نَاقُوسِ النَّصَارَى وَقَالَ بَعْضُهُمْ قَرْنًا مِثْلَ قَرْنِ الْيَهُودِ فَقَالَ عُمَرُ أَوَلاَ تَبْعَثُونَ رَجُلاً يُنَادِي بِالصَّلاَةِ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَا بِلاَلُ قُمْ فَنَادِ بِالصَّلاَةِ " .
বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
মুসলিমরা মাদীনায় আসার পর একত্রিত হয়ে নির্দিষ্ট সময়ে সালাত আদায় করতেন। এজন্যে কেউ আযান দিত না। একদিন ব্যাপারটি নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করল। তাদের একজন বলল, নাসারাদের নাকুসের অনুরূপ একটি নাকুস (ঘণ্টা) ব্যবহার কর। তাদের অপরজন বলল, ইয়াহুদীদের শিঙার অনুরূপ একটি শিঙা ব্যবহার করে। উমর (রাঃ) বললেন, তোমরা সালাতের জন্য ডাকতে একটি লোক পাঠাও না কেন? রসূলুল্লাহ (ﷺ) বললেনঃ হে বিলাল! উঠো এবং সালাতের জন্যে ডাক।
ইসলামী ফাউন্ডেশনঃ ৭২১, ইসলামীক সেন্টারঃ ৭৩৬
৪/২. অধ্যায়ঃ
আযানের শব্দগুলো দু’বার করে এবং ইকামতের শব্দগুলো একবার করে
সহিহ মুসলিম
হাদিস নং ৭২৪
حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، جَمِيعًا عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، قَالَ أُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ، الأَذَانَ وَيُوتِرَ الإِقَامَةَ . زَادَ يَحْيَى فِي حَدِيثِهِ عَنِ ابْنِ عُلَيَّةَ فَحَدَّثْتُ بِهِ أَيُّوبَ فَقَالَ إِلاَّ الإِقَامَةَ .
বর্ণনাকারী আনাস (রাঃ)
বিলাল (রাঃ)-কে আযানের শব্দ জোড় সংখ্যায় এবং ইকামাতের শব্দ বেজোড় বলার নির্দেশ দেওয়া হয়েছে। ইয়াহইয়া তার বর্ণনায় ইবনু উলাইয়্যাহর সূত্রে বলেছেন, তিনি আইয়ুব (রহঃ)-এর কাছে এ হাদীস বর্ণনা করলে তিনি বললেন, কিন্তু ‘কাদ কামাতিস সালাহ’ শব্দটি ব্যতীত (এটি দুইবার বলবে) বাকী শব্দগুলো একবার করে বলবে।
ইসলামী ফাউন্ডেশনঃ ৭২২, ইসলামীক সেন্টারঃ ৭৩৭
সহিহ মুসলিম
হাদিস নং ৭২৫
وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ ذَكَرُوا أَنْ يُعْلِمُوا، وَقْتَ الصَّلاَةِ بِشَىْءٍ يَعْرِفُونَهُ فَذَكَرُوا أَنْ يُنَوِّرُوا نَارًا أَوْ يَضْرِبُوا نَاقُوسًا فَأُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ الأَذَانَ وَيُوتِرَ الإِقَامَةَ .
বর্ণনাকারী আনাস ইবনু মালিক (রাঃ)
(লোকেরা) সালাতের সময় জানানোর উদ্দেশ্যে একটা কিছু নির্দিষ্ট করার জন্যে সাহাবীরা পরস্পর আলোচনা করলেন। তাঁরা বললেন, আগুন জ্বালানো হোক অথবা নাকূস (ঘণ্টা) বাজানো হোক। বিলালকে আজানের শব্দগুলো দু’বার এবং ইকামাতের শব্দগুলো একবার করে উচ্চারণ করার নির্দেশ দেওয়া হল।
ইসলামী ফাউন্ডেশনঃ ৭২৩, ইসলামীক সেন্টারঃ ৭৩৮
সহিহ মুসলিম
হাদিস নং ৭২৬
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، بِهَذَا الإِسْنَادِ لَمَّا كَثُرَ النَّاسُ ذَكَرُوا أَنْ يُعْلِمُوا . بِمِثْلِ حَدِيثِ الثَّقَفِيِّ غَيْرَ أَنَّهُ قَالَ أَنْ يُورُوا نَارًا .
বর্ণনাকারী খালিদ আল হায্যা হতে উল্লেখিত সূত্রে
যখন লোকসংখ্যা বেড়ে গেল, সাহাবীগণ সালাতের সময় জানানোর একটি উপায় খুঁজে বের করার জন্যে পরস্পর আলোচনা করলেন...... অতঃপর সাকাফি-এর হাদীসের অবিকল বর্ণনা করেন। এ বর্ণনায় أَنْ يُنَوِّرُوا نَارًا শব্দের পরিবর্তে أَنْ يُورُوا نَارًا শব্দের উল্লেখ করা হয়েছে। (অর্থাৎ “আগুন জ্বালানো হোক”, উভয় শব্দের অর্থ একই)।
ইসলামী ফাউন্ডেশনঃ ৭২৪, ইসলামীক সেন্টারঃ ৭৩৯
সহিহ মুসলিম
হাদিস নং ৭২৭
وَحَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، وَعَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْمَجِيدِ، قَالاَ حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، قَالَ أُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ، الأَذَانَ وَيُوتِرَ الإِقَامَةَ .
বর্ণনাকারী আনাস (রাঃ)
বিলাল (রাঃ)-কে আযান জোড় সংখ্যায় এবং ইকামত বিজোড় সংখ্যায় বলার নির্দেশ দেওয়া হয়েছে।
ইসলামী ফাউন্ডেশনঃ ৭২৫, ইসলামীক সেন্টারঃ ৭৪০
৪/৩. অধ্যায়ঃ
আযানের বর্ণনা
সহিহ মুসলিম
হাদিস নং ৭২৮
حَدَّثَنِي أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ، مَالِكُ بْنُ عَبْدِ الْوَاحِدِ وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ أَبُو غَسَّانَ حَدَّثَنَا مُعَاذٌ، وَقَالَ، إِسْحَاقُ أَخْبَرَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، صَاحِبِ الدَّسْتَوَائِيِّ وَحَدَّثَنِي أَبِي، عَنْ عَامِرٍ الأَحْوَلِ، عَنْ مَكْحُولٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَيْرِيزٍ، عَنْ أَبِي مَحْذُورَةَ، أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم عَلَّمَهُ هَذَا الأَذَانَ " اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ - ثُمَّ يَعُودُ فَيَقُولُ - أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ حَىَّ عَلَى الصَّلاَةِ - مَرَّتَيْنِ - حَىَّ عَلَى الْفَلاَحِ - مَرَّتَيْنِ " . زَادَ إِسْحَاقُ " اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ " .
বর্ণনাকারী আবূ মাহযূরাহ্ (রাঃ)
নবী (ﷺ) তাকে এ আজান শিক্ষা দিয়েছেনঃ “আল্লাহু আকবার, আল্লাহু আকবার” (আল্লাহ মহান, আল্লাহ মহান)। পাঠে (চারবার)। “আশহাদু আল লা-ইলা-হা-ইল্লাল্লাহ” (আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোন ইলাহ নেই), “আশহাদু আল লা-ইলা-হা ইল্লাল্লাহ” (আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোন ইলাহ নেই)। “আশহাদু আন্না মুহাম্মাদার রসূলুল্লাহ” (আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ আল্লাহর রসূল), “আশহাদু অন্না মুহাম্মাদার রসূলুল্লাহ” (আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ আল্লাহর রসূল)। আবার তিনি (ﷺ) বলেছেনঃ “আশহাদু আল লা-ইলা-হা ইল্লাল্লাহ”, “আশহাদু আন্না মুহাম্মাদার রসূলুল্লাহ” দু’বার। “হাইয়া আলাস সালাহ” (সালাতের জন্য এসো) দু’বার। “হাইয়া আলাল ফালাহ” (কল্যাণের জন্যে এসো) দু’বার। ইসহাক তার বর্ণনায় আরও দু’টি বাক্য উল্লেখ করেছেন, “আল্লাহু আকবার, আল্লাহু আকবার” এবং “লা-ইলা-হা ইল্লাল্লাহ”।
ইসলামী ফাউন্ডেশনঃ ৭২৬, ইসলামীক সেন্টারঃ ৭৪১
৪/৪. অধ্যায়ঃ
একই মাসজিদে দু’জন মুওয়ায্যিন রাখা ভাল
সহিহ মুসলিম
হাদিস নং ৭২৯
حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مُؤَذِّنَانِ بِلاَلٌ وَابْنُ أُمِّ مَكْتُومٍ الأَعْمَى .
বর্ণনাকারী ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর দুইজন মুয়াজ্জিন ছিলেন: বিলাল (রাঃ) এবং অন্ধ আবদুল্লাহ ইবন উম্মু মাকতুম (রাঃ)।
ইসলামী ফাউন্ডেশনঃ ৭২৭, ইসলামীক সেন্টারঃ ৭৪২
সহিহ মুসলিম
হাদিস নং ৭৩০
وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، حَدَّثَنَا الْقَاسِمُ، عَنْ عَائِشَةَ، مِثْلَهُ .
বর্ণনাকারী ‘আয়িশাহ্ (রাঃ)
(উপরের হাদিসের) অনুরূপ বর্ণিত হয়েছে।
ইসলামী ফাউন্ডেশনঃ ৭২৮, ইসলামীক সেন্টারঃ ৭৪৩
৪/৫. অধ্যায়ঃ
অন্ধ ব্যক্তির সাথে চক্ষুস্মান লোক থাকলেও তার আযান দেয়া জায়িয
সহিহ মুসলিম
হাদিস নং ৭৩১
حَدَّثَنِي أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا خَالِدٌ، - يَعْنِي ابْنَ مَخْلَدٍ - عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ ابْنُ أُمِّ مَكْتُومٍ يُؤَذِّنُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ أَعْمَى .
বর্ণনাকারী ‘আয়িশাহ্ (রাঃ)
ইবনু উম্মে মাকতূম (রাঃ) রসূলুল্লাহ (ﷺ)-এর সম্মতিতে আযান দিতেন। তখন তিনি ছিলেন অন্ধ।
ইসলামী ফাউন্ডেশনঃ ৭২৯, ইসলামীক সেন্টারঃ ৭৪৪
সহিহ মুসলিম
হাদিস নং ৭৩২
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ، وَسَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ هِشَامٍ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ .
বর্ণনাকারী হিশাম (রহঃ)
উল্লিখিত সানাদ পরম্পরায় হিশাম থেকে (উপরের হাদিসের) অনুরূপ বর্ণিত হয়েছে।
ইসলামী ফাউন্ডেশনঃ ৭৩০, ইসলামীক সেন্টারঃ ৭৪৫