সালাত

৪/৩৫. অধ্যায়ঃ

ফাজরের সলাতের কিরাআত

সহিহ মুসলিম

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ إِنَّ أُمَّ الْفَضْلِ بِنْتَ الْحَارِثِ سَمِعَتْهُ وَهُوَ، يَقْرَأُ ‏{‏ وَالْمُرْسَلاَتِ عُرْفًا‏}‏ فَقَالَتْ يَا بُنَىَّ لَقَدْ ذَكَّرْتَنِي بِقِرَاءَتِكَ هَذِهِ السُّورَةَ إِنَّهَا لآخِرُ مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقْرَأُ بِهَا فِي الْمَغْرِبِ ‏.‏

বর্ণনাকারী উম্মুল ফায্‌ল বিনতু হারিস (রাঃ) -এর সূত্রে

তিনি আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ)-কে “ওয়াল মুরসালাতি উরফান” (সূরা মুরসালাত) পাঠ করতে শুনলেন। তিনি (উম্মু ফজল) বললেন, হে বৎস! তুমি এ সূরা পাঠ করে আমাকে স্মরণ করিয়ে দিলে যে, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে সর্বশেষ যে সূরাটি শুনেছি তা ছিল এ সূরা (সূরা মুরসালাত)। তিনি এটা মাগরিবের সালাতে পড়েছিলেন।

ইসলামী ফাউন্ডেশনঃ ৯১৫. ইসলামীক সেন্টারঃ ৯২৭

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18