সালাত
৪/৩৫. অধ্যায়ঃ
ফাজরের সলাতের কিরাআত
সহিহ মুসলিম
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، حَدَّثَنَا سِمَاكُ بْنُ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقْرَأُ فِي الْفَجْرِ بِـ { ق وَالْقُرْآنِ الْمَجِيدِ} وَكَانَ صَلاَتُهُ بَعْدُ تَخْفِيفًا .
বর্ণনাকারী জাবির ইবনু সামুরাহ্ (রাঃ)
নবী (ﷺ) ফজরের সালাতে “ক্বাফ, ওয়াল কুরআনিল মাজীদ” (সূরা ক্বাফ ৫০:১) পাঠ করতেন। এর পরে তাঁর সালাতগুলো সংক্ষিপ্তাকার ছিল।
ইসলামী ফাউন্ডেশনঃ ৯০৯, ইসলামীক সেন্টারঃ ৯২১