যিক্র, দু’আ, তওবা ও ইস্তিগফার
৪৯/২২. অধ্যায়ঃ
‘সুবহা-নাল্ল-হি ওয়াবি হাম্দিহি’-এর ফাযীলাত
সহিহ মুসলিম
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَبَّانُ بْنُ هِلاَلٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا سَعِيدٌ الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الْجِسْرِيِّ، عَنِ ابْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سُئِلَ أَىُّ الْكَلاَمِ أَفْضَلُ قَالَ " مَا اصْطَفَى اللَّهُ لِمَلاَئِكَتِهِ أَوْ لِعِبَادِهِ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ " .
বর্ণনাকারী আবূ যার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রশ্ন করা হলো কোন কালাম সবচেয়ে উত্তম? তিনি বললেন, আল্লাহ তা‘আলা তাঁর ফেরেশতা কিংবা তাঁর বান্দাদের জন্য যে কালাম নির্বাচন করেছেন, আর তা হলো, “সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি” অর্থাৎ, “আমি আল্লাহ তা‘আলার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করছি”।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৬৭৬, ইসলামীক সেন্টারঃ ৬৭৩০