যিক্র, দু’আ, তওবা ও ইস্তিগফার
৪৯/১৮. অধ্যায়ঃ
কৃত ‘আমাল ও না করা ‘আমালের খারাবী থেকে আশ্রয় প্রার্থনা করা
সহিহ মুসলিম
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، - وَاللَّفْظُ لِيَحْيَى - قَالاَ أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ هِلاَلٍ، عَنْ فَرْوَةَ بْنِ نَوْفَلٍ الأَشْجَعِيِّ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ عَمَّا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدْعُو بِهِ اللَّهَ قَالَتْ كَانَ يَقُولُ " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ " .
বর্ণনাকারী ফারওয়াহ্ ইবনু নাওফাল আল আশজা‘ঈ (রাঃ)
আমি আয়িশা (রাঃ)-কে প্রশ্ন করলাম, রাসূলুল্লাহ (ﷺ) আল্লাহর নিকট কি কি দোয়া করতেন? আয়িশা (রাঃ) জবাব দিলেন, তিনি (ﷺ) বলতেন, "আল্লহুম্মা ইন্নী আউযুবিকা মিন শাররি মা- আমিলতু ওয়ামিন শারি মা- লাম আমল" অর্থাৎ- “হে আল্লাহ! আপনার নিকট সেসব কর্মের খারাপি থেকে আশ্রয় চাই যা আমি করেছি এবং তা থেকেও যা আমি করিনি।”
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৬৪৭, ইসলামীক সেন্টারঃ ৬৭০০