যিক্র, দু’আ, তওবা ও ইস্তিগফার
৪৯/২. অধ্যায়ঃ
আল্লাহর নামসমূহের বর্ণনা এবং যারা এগুলো সংরক্ষণ করে তার মর্যাদা প্রসঙ্গে
সহিহ মুসলিম
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَعَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مِائَةً إِلاَّ وَاحِدًا مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ " . وَزَادَ هَمَّامٌ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم " إِنَّهُ وِتْرٌ يُحِبُّ الْوِتْرَ " .
বর্ণনাকারী আবূ হুরাইরাহ্ (রাঃ)-এর সানাদে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
“অবশ্যই আল্লাহর নিরানব্বইটি নাম—অর্থাৎ এক কম একশটি নাম রয়েছে। যে লোক তা আয়ত্ত করবে, সে জান্নাতে গমন করবে।” হাম্মাম (রহঃ) আবু হুরায়রা (রাঃ)-এর সূত্রে নবী (ﷺ) থেকে এটুকু বাড়িয়ে বলেছেন যে, “তিনি বেজোড় এবং তিনি বেজোড় পছন্দ করেন।”
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৫৬৬, ইসলামীক সেন্টারঃ ৬৬২০