শব্দচয়ন ও শব্দ প্রয়োগে শিষ্টাচার
৪১/৪. অধ্যায়ঃ
কোন মানুষের (নিজের দুরবস্থা প্রকাশে) ‘আমার মন খবীস হয়ে গেছে’ বলা মাক্রূহ
সহিহ মুসলিম
وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ، قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ، شِهَابٍ عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَقُلْ أَحَدُكُمْ خَبُثَتْ نَفْسِي . وَلْيَقُلْ لَقِسَتْ نَفْسِي " .
বর্ণনাকারী আবূ উমামাহ্ ইবনু সাহ্ল ইবনু হুনায়ফ (রহঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের কেউ, ‘আমার আত্মা খবীস হয়ে গেছে’ বলবে না; বরং ‘আমার মন সংকুচিত ও বিমর্ষ হয়ে গেছে’ বলবে।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫৬৮৮, ইসলামীক সেন্টারঃ ৫৭১৫