শব্দচয়ন ও শব্দ প্রয়োগে শিষ্টাচার

৪১/১. অধ্যায়ঃ

সময় ও কালকে গালি দেয়া নিষিদ্ধ

সহিহ মুসলিম

হাদিস নং ৫৭৫৫

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ يَسُبُّ ابْنُ آدَمَ الدَّهْرَ وَأَنَا الدَّهْرُ بِيَدِيَ اللَّيْلُ وَالنَّهَارُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী আবূ হুরাইরাহ্‌ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) কে আমি বলতে শুনেছি, মহান আল্লাহ বলেন, আদম সন্তান সময় ও কালকে গালি-গালাজ করে, অথচ আমিই সময়, আমার হাতেই রাত্রি ও দিবস (এর পরিবর্তন সাধিত হয়)।

ইসলামী ফাউন্ডেশনঃ ৫৬৬৭, ইসলামীক সেন্টারঃ ৫৬৯৭

সহিহ মুসলিম

হাদিস নং ৫৭৫৬

وَحَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَابْنُ أَبِي عُمَرَ، - وَاللَّفْظُ لاِبْنِ أَبِي عُمَرَ - قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي، هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ يُؤْذِينِي ابْنُ آدَمَ يَسُبُّ الدَّهْرَ وَأَنَا الدَّهْرُ أُقَلِّبُ اللَّيْلَ وَالنَّهَارَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী আবূ হুরাইরাহ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মহান আল্লাহ বলেন, আদম সন্তান আমাকে দুঃখ দেয়, সে সময়কে গালি দেয়, অথচ আমিই সময়, রাত ও দিন আমিই পরিবর্তন করে থাকি।

ইসলামী ফাউন্ডেশনঃ ৫৬৬৮, ইসলামীক সেন্টারঃ ৫৬৯৮

সহিহ মুসলিম

হাদিস নং ৫৭৫৭

وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ، الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ يُؤْذِينِي ابْنُ آدَمَ يَقُولُ يَا خَيْبَةَ الدَّهْرِ ‏.‏ فَلاَ يَقُولَنَّ أَحَدُكُمْ يَا خَيْبَةَ الدَّهْرِ ‏.‏ فَإِنِّي أَنَا الدَّهْرُ أُقَلِّبُ لَيْلَهُ وَنَهَارَهُ فَإِذَا شِئْتُ قَبَضْتُهُمَا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী আবূ হুরাইরাহ্‌ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ পবিত্র ও মহান আল্লাহ বলেন, আদম সন্তান আমাকে দুঃখ দেয়, সে বলে, ‘হায় সময়ের দুর্ভাগ্য! (আমার সময় মন্দ)!’ তোমাদের কেউ যেন ‘হায় সময়ের দুর্ভাগ্য’ না বলে। কারণ, আমিই তো সময়; আর রাত্রি ও দিন আমিই পরিবর্তিত করে থাকি; আমি যখন ইচ্ছা করি তখন তাদের দুইটিকে সংকুচিত করে দেই।

ইসলামী ফাউন্ডেশনঃ ৫৬৬৯, ইসলামীক সেন্টারঃ ৫৬৯৯

সহিহ মুসলিম

হাদিস নং ৫৭৫৮

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ يَا خَيْبَةَ الدَّهْرِ ‏.‏ فَإِنَّ اللَّهَ هُوَ الدَّهْرُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী আবূ হুরাইরাহ্‌ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের কেউ যেন ‘হায়! সময়ের ধ্বংস’ না বলে। কারণ আল্লাহ সময়ের নিয়ন্ত্রক।

ইসলামী ফাউন্ডেশনঃ ৫৬৭০, ইসলামীক সেন্টারঃ ৫৭০০

সহিহ মুসলিম

হাদিস নং ৫৭৫৯

وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ هِشَامٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ تَسُبُّوا الدَّهْرَ فَإِنَّ اللَّهَ هُوَ الدَّهْرُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী আবূ হুরাইরাহ্‌ (রাঃ)

তোমরা সময়কে গালি-গালাজ করো না। কারণ, আল্লাহ সময়ের পরিবর্তনকারী।

ইসলামী ফাউন্ডেশনঃ ৫৬৭১, ইসলামীক সেন্টারঃ ৫৭০১

৪১/২. অধ্যায়ঃ

عنب আঙ্গুরকে كرم নামকরণ মাকরূহ

সহিহ মুসলিম

হাদিস নং ৫৭৬০

حَدَّثَنَا حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ، سِيرِينَ عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ يَسُبُّ أَحَدُكُمُ الدَّهْرَ فَإِنَّ اللَّهَ هُوَ الدَّهْرُ وَلاَ يَقُولَنَّ أَحَدُكُمْ لِلْعِنَبِ الْكَرْمَ ‏.‏ فَإِنَّ الْكَرْمَ الرَّجُلُ الْمُسْلِمُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী আবূ হুরাইরাহ্‌ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ সময়কে গালি দিবে না। কারণ, আল্লাহ সময়ের নিয়ন্ত্রক। আর তোমাদের কেউ আঙ্গুরকে (বোঝাবার জন্য) العنب-এর পরিবর্তে الْكَرْمَ বলবে না। কারণ, الْكَرْمَ বদান্যতা ও মর্যাদা হলো মুসলিম লোক।

ইসলামী ফাউন্ডেশনঃ ৫৬৭২, ইসলামীক সেন্টারঃ ৫৭০২[৩১] (আরবী) শব্দের অর্থ হলো, বদান্যতা, আভিজাত্য ও মর্যাদা। অতএবং শব্দের অর্থানুযায়ী একজন মুসলিমই এ নামে সম্বোধন পাওয়ার যোগ্য। কারণ, আল্লাহ তা’আলার নিকট একজন মুসলিমই এ সম্মানের অধিকারী। একটি বস্তু যা সে যুগে মদের উৎস ও উপকরণ ছিল তা এ নাম পেতে পারে না।

সহিহ মুসলিম

হাদিস নং ৫৭৬১

حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، وَابْنُ أَبِي عُمَرَ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ تَقُولُوا كَرْمٌ ‏.‏ فَإِنَّ الْكَرْمَ قَلْبُ الْمُؤْمِنِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী আবূ হুরাইরাহ্‌ (রাঃ)

তোমরা (আঙ্গুরকে) ‘আল কারম’ বলো না, কারণ ‘কারম’ হলো মু’মিনের অন্তর।

ইসলামী ফাউন্ডেশনঃ ৫৬৭৩, ইসলামীক সেন্টারঃ ৫৭০৩

সহিহ মুসলিম

হাদিস নং ৫৭৬২

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ هِشَامٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ تُسَمُّوا الْعِنَبَ الْكَرْمَ فَإِنَّ الْكَرْمَ الرَّجُلُ الْمُسْلِمُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী আবূ হুরাইরাহ্‌ (রাঃ)

আঙ্গুরকে الْكَرْم নামে ডেকো না। কারণ “আল-কারম” হলো মুসলিম ব্যক্তি।

ইসলামী ফাউন্ডেশনঃ ৫৬৭৪ ইসলামীক সেন্টারঃ ৫৭০৪

সহিহ মুসলিম

হাদিস নং ৫৭৬৩

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا وَرْقَاءُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ يَقُولَنَّ أَحَدُكُمُ الْكَرْمُ ‏.‏ فَإِنَّمَا الْكَرْمُ قَلْبُ الْمُؤْمِنِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী আবূ হুরাইরাহ্‌ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: অবশ্যই তোমাদের কেউ যেন (আঙ্গুরকে) ‘আল-কারম’ না বলে। কারণ ‘আল-কারম’ হলো মুমিনের অন্তর।

ইসলামী ফাউন্ডেশনঃ ৫৬৭৫, ইসলামীক সেন্টারঃ ৫৭০৫

সহিহ মুসলিম

হাদিস নং ৫৭৬৪

وَحَدَّثَنَا ابْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، قَالَ هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ لِلْعِنَبِ الْكَرْمَ ‏.‏ إِنَّمَا الْكَرْمُ الرَّجُلُ الْمُسْلِمُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী হাম্মাম ইবনু মুনাব্‌বিহ (রহঃ)

এ হলো সেসব হাদীস যা আবু হুরায়রা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) হতে আমাদের নিকট বর্ণনা করেছেন। এ কথা বলে তিনি কতিপয় হাদীস বর্ণনা করেন, সে সবের একটি হলো- রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ আঙ্গুরকে কখনো الْكَرْمَ বলবে না। ‘আল-কারম’ তো মুসলিম লোক।

ইসলামী ফাউন্ডেশনঃ ৫৬৭৬, ইসলামীক সেন্টারঃ ৫৭০৬

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18