তাহারাত (পবিত্রতা)
২/২৪. অধ্যায়ঃ
মোজার উপর মাসাহ করার সময় সীমা
সহিহ মুসলিম
وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنِ الْحَكَمِ، عَنِ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ، عَنْ شُرَيْحِ بْنِ هَانِئٍ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ عَنِ الْمَسْحِ، عَلَى الْخُفَّيْنِ فَقَالَتِ ائْتِ عَلِيًّا فَإِنَّهُ أَعْلَمُ بِذَلِكَ مِنِّي فَأَتَيْتُ عَلِيًّا فَذَكَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِهِ .
বর্ণনাকারী শুরায়হ ইবনু হানী (রহঃ)
আমি আয়িশা (রাঃ)-কে মোজার উপর মাসাহ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আলীর কাছে যাও। কারণ এ ব্যাপারে সে আমার থেকে বেশি জানে। আমি আলী (রাঃ)-এর কাছে এলাম। তিনি রসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ উল্লেখ করলেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫৩২. ইসলামীক সেন্টারঃ ৫৪৮