তাহারাত (পবিত্রতা)

২/১৩. অধ্যায়ঃ

যে পর্যন্ত ওযূর পানি পৌঁছবে সে পর্যন্ত অলঙ্কার পরানো হবে

সহিহ মুসলিম

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا خَلَفٌ، - يَعْنِي ابْنَ خَلِيفَةَ - عَنْ أَبِي مَالِكٍ الأَشْجَعِيَّ، عَنْ أَبِي حَازِمٍ، قَالَ كُنْتُ خَلْفَ أَبِي هُرَيْرَةَ وَهُوَ يَتَوَضَّأُ لِلصَّلاَةِ فَكَانَ يَمُدُّ يَدَهُ حَتَّى تَبْلُغَ إِبْطَهُ فَقُلْتُ لَهُ يَا أَبَا هُرَيْرَةَ مَا هَذَا الْوُضُوءُ فَقَالَ يَا بَنِي فَرُّوخَ أَنْتُمْ هَا هُنَا لَوْ عَلِمْتُ أَنَّكُمْ هَا هُنَا مَا تَوَضَّأْتُ هَذَا الْوُضُوءَ سَمِعْتُ خَلِيلِي صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ تَبْلُغُ الْحِلْيَةُ مِنَ الْمُؤْمِنِ حَيْثُ يَبْلُغُ الْوَضُوءُ ‏"‏ ‏

বর্ণনাকারী আবূ হাযিম (রাঃ)

একদিন আমি আবু হুরাইরা (রাঃ)-এর পিছনে ছিলাম। (দেখলাম) তিনি সালাতের জন্য ওজু করছেন। তিনি হাতের বগল পর্যন্ত ধুলেন। তখন আমি বললাম, হে আবু হুরাইরা (রাঃ)! এটা কেমন ধরনের ওজু?তিনি অবাক হয়ে বললেন, হে বনি ফররুখ! যদি আমি জানতাম তোমরা এখানে আছো, তাহলে আমি এ ধরনের ওজু করতাম না। আমি আমার বন্ধু [রসূলুল্লাহ (ﷺ)]-কে বলতে শুনেছি, তিনি বলেছেন যে স্থান পর্যন্ত ওজুর পানি পৌঁছবে সে স্থান পর্যন্ত মু’মিন ব্যক্তির উজ্জ্বলতা অথবা সৌন্দর্যও পৌঁছবে।

ইসলামী ফাউন্ডেশনঃ ৪৭৭, ইসলামীক সেন্টারঃ ৪৯৩

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18