ত্বলাক্ব

১৯/৯. অধ্যায়ঃ

স্বামীর মৃত্যুকালীন ‘ইদ্দাতে বিধবা স্ত্রীর শোক পালন করা ওয়াজিব এবং অন্যান্যদের মৃত্যুতে তিন দিনের বেশি শোক পালন করা হারাম

সহিহ মুসলিম

وَحَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ حَفْصَةَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ كُنَّا نُنْهَى أَنْ نُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلاَثٍ إِلاَّ عَلَى زَوْجٍ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا وَلاَ نَكْتَحِلُ وَلاَ نَتَطَيَّبُ وَلاَ نَلْبَسُ ثَوْبًا مَصْبُوغًا وَقَدْ رُخِّصَ لِلْمَرْأَةِ فِي طُهْرِهَا إِذَا اغْتَسَلَتْ إِحْدَانَا مِنْ مَحِيضِهَا فِي نُبْذَةٍ مِنْ قُسْطٍ وَأَظْفَارٍ ‏.‏

বর্ণনাকারী উম্মু ‘আতিয়্যাহ্‌ (রাঃ)

আমাদের কোন মৃতের জন্য তিন দিনের বেশি শোক পালন করতে নিষেধ করা হয়েছিল। তবে স্বামীর মৃত্যুতে চার মাস দশ দিন পর্যন্ত শোক পালনের নিয়ম ছিল। আমরা (ইদ্দতকালীন) সময়ে চোখে সুরমা লাগাতাম না, কোনো প্রকার সুগন্ধি দ্রব্য ব্যবহার করতাম না এবং রঙিন কাপড়-চোপড় পরতাম না। তবে আমাদের মধ্য থেকে কোনো মহিলা যখন হায়েয থেকে পবিত্র হয়ে গোসল করত, তখন দুর্গন্ধ দূর করার জন্য তাকে কুস্ত ও আজফার নামক সুগন্ধি ব্যবহার করার অনুমতি দেয়া হত।

ইসলামী ফাউন্ডেশনঃ ৩৬০০, ইসলামীক সেন্টারঃ ৩৬০০

হাদিস নং
৩৬৩৪
অধ্যায়
ত্বলাক্ব
অধ্যায়
স্বামীর মৃত্যুকালীন ‘ইদ্দাতে বিধবা স্ত্রীর শোক পালন করা ওয়াজিব এবং অন্যান্যদের মৃত্যুতে তিন দিনের বেশি শোক পালন করা হারাম
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18