দুধপান
১৮/১৬. অধ্যায়ঃ
কুমারীর পানিগ্রহণ মুস্তাহাব
সহিহ মুসলিম
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَارِبٍ، عَنْ جَابِرِ بْنِ، عَبْدِ اللَّهِ قَالَ تَزَوَّجْتُ امْرَأَةً فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " هَلْ تَزَوَّجْتَ " . قُلْتُ نَعَمْ . قَالَ " أَبِكْرًا أَمْ ثَيِّبًا " . قُلْتُ ثَيِّبًا . قَالَ " فَأَيْنَ أَنْتَ مِنَ الْعَذَارَى وَلِعَابِهَا " . قَالَ شُعْبَةُ فَذَكَرْتُهُ لِعَمْرِو بْنِ دِينَارٍ فَقَالَ قَدْ سَمِعْتُهُ مِنْ جَابِرٍ وَإِنَّمَا قَالَ " فَهَلاَّ جَارِيَةً تُلاَعِبُهَا وَتُلاَعِبُكَ "
বর্ণনাকারী জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
আমি জনৈকা মহিলাকে বিয়ে করলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, “তুমি কি বিয়ে করেছ?” আমি বললাম, “হ্যাঁ।” তিনি বললেন, “কোন কুমারীকে, না বিধবাকে?” আমি বললাম, “একটি বিধবাকে।” তিনি বললেন, “তবে কুমারী ও তার আমোদ-স্ফূর্তি হতে তুমি কত দূরে?” রাবী শু'আবাহ (রহঃ) বলেন, পরে আমি 'আমর ইবনু দিনার (রহঃ)-এর নিকট এ হাদীস উল্লেখ করলে তিনি বললেন, “আমিও তো জাবির (রাঃ)-এর নিকট তা শুনেছি।” তিনি তো বলেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছিলেনঃ “তবে কোন কিশোরীকে কেন নয়— যে তোমার সঙ্গে হাসি-তামাসা করত, তুমিও তার সঙ্গে আমোদ-স্ফূর্তি করতে?”
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৫০২, ইসলামীক সেন্টারঃ ৩৫০১