বিবাহ

১৭/১৬. অধ্যায়ঃ

দা‘ওয়াতে সাড়া দেয়ার নির্দেশ

সহিহ মুসলিম

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ كَانَ يَقُولُ بِئْسَ الطَّعَامُ طَعَامُ الْوَلِيمَةِ يُدْعَى إِلَيْهِ الأَغْنِيَاءُ وَيُتْرَكُ الْمَسَاكِينُ فَمَنْ لَمْ يَأْتِ الدَّعْوَةَ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ ‏.

বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাযিঃ)

তিনি বলতেন, সে ওয়ালীমার খাদ্য কতই না মন্দ যা খাওয়ার জন্য কেবল ধনীদের দাওয়াত দেওয়া হয়, আর গরীবদের তা থেকে বঞ্চিত করা হয় বলে তারা তাতে যোগ দিতে পারে না। যে ব্যক্তি দাওয়াতে সাড়া দেয় না সে আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ)-এর নাফরমানী করল।

ইসলামী ফাউন্ডেশনঃ ৩৩৮৬, ইসলামীক সেন্টারঃ ৩৩৮৫

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18