জানাযা সম্পর্কিত
১২/৩৭. অধ্যায়ঃ
আত্মহত্যাকারীর জানাযার সলাত পরিত্যাগ প্রসঙ্গে
সহিহ মুসলিম
حَدَّثَنَا عَوْنُ بْنُ سَلاَّمٍ الْكُوفِيُّ، أَخْبَرَنَا زُهَيْرٌ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِرَجُلٍ قَتَلَ نَفْسَهُ بِمَشَاقِصَ فَلَمْ يُصَلِّ عَلَيْهِ .
বর্ণনাকারী জাবির ইবনু সামুরাহ (রাঃ)
নবী (ﷺ)-এর নিকট এক ব্যক্তির লাশ উপস্থিত করা হল। সে চেপ্টা তীরের আঘাতে আত্মহত্যা করেছে। কিন্তু রাসূলুল্লাহ (ﷺ) তার জানাজার সালাত আদায় করেননি।
ইসলামী ফাউন্ডেশনঃ ২১৩১, ইসলামীক সেন্টারঃ ২১৩৪