জানাযা সম্পর্কিত

১২/৩১. অধ্যায়ঃ

ক্ববর সমান করার নির্দেশ প্রসঙ্গে

সহিহ মুসলিম

وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَحْمَدُ بْنُ عَمْرٍو حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، ح وَحَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، - فِي رِوَايَةِ أَبِي الطَّاهِرِ - أَنَّ أَبَا عَلِيٍّ الْهَمْدَانِيَّ، حَدَّثَهُ - وَفِي، رِوَايَةِ هَارُونَ - أَنَّ ثُمَامَةَ بْنَ، شُفَىٍّ حَدَّثَهُ قَالَ كُنَّا مَعَ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ بِأَرْضِ الرُّومِ بِرُودِسَ فَتُوُفِّيَ صَاحِبٌ لَنَا فَأَمَرَ فَضَالَةُ بْنُ عُبَيْدٍ بِقَبْرِهِ فَسُوِّيَ ثُمَّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَأْمُرُ بِتَسْوِيَتِهَا ‏.

বর্ণনাকারী সুমামাহ্‌ ইবনু শুফাই (রহঃ)

আমরা একবার রোম সাম্রাজ্যের 'রুদিস' নামক দ্বীপে ফুযালাহ ইবন উবাইদ-এর সঙ্গে ছিলাম। আমাদের একজন সঙ্গী মারা গেলে ফুযালাহ তাকে কবরস্থ করতে আদেশ দিলেন। অতঃপর তাঁর কবরকে সমান করে তৈরি করা হল। অতঃপর তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছি, তিনি (ﷺ) কবরকে সমতল করে তৈরি করতে আদেশ করেছেন।

ইসলামী ফাউন্ডেশনঃ ২১১১, ইসলামীক সেন্টারঃ ২১১৪

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18