জানাযা সম্পর্কিত
১২/২৪. অধ্যায়ঃ
জানাযাহ্ যেতে দেখে দাঁড়িয়ে যাওয়া
সহিহ মুসলিম
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَابْنُ، نُمَيْرٍ قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَامِرِ بْنِ رَبِيعَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا رَأَيْتُمُ الْجَنَازَةَ فَقُومُوا لَهَا حَتَّى تُخَلِّفَكُمْ أَوْ تُوضَعَ " .
বর্ণনাকারী ‘আমির ইবনু রবী‘আহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমরা জানাজা নিয়ে যেতে দেখ তখন দাঁড়িয়ে যাও— যে পর্যন্ত না তা তোমাদের পশ্চাতে ফেলে যায় অথবা তা মাটিতে রেখে দেয়া হয় (ততক্ষণ দাঁড়িয়ে থাক)।
ইসলামী ফাউন্ডেশনঃ ২০৮৫, ইসলামীক সেন্টারঃ ২০৮৯