মুসাফিরদের সালাত ও তার কসর

৬/১৬. অধ্যায়ঃ

দাঁড়িয়ে ও বসে নাফ্‌ল সলাত আদায় এবং একই রাক’আতের অংশ বিশেষ দাঁড়িয়ে ও অংশ বিশেষ বসে আদায় করার বৈধতা

সহিহ মুসলিম

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ الْعُقَيْلِيِّ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ عَنْ صَلاَةِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِاللَّيْلِ فَقَالَتْ كَانَ يُصَلِّي لَيْلاً طَوِيلاً قَائِمًا وَلَيْلاً طَوِيلاً قَاعِدًا وَكَانَ إِذَا قَرَأَ قَائِمًا رَكَعَ قَائِمًا وَإِذَا قَرَأَ قَاعِدًا رَكَعَ قَاعِدًا ‏.

বর্ণনাকারী ‘আবদুল্লাহ্ ইবনু শাক্বীক্ব আল ‘উক্বায়লী (রহঃ)

আমি আয়িশা (রাঃ) কে রসূলুল্লাহ (ﷺ)-এর রাত্রিকালীন সালাত সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন: রসূলুল্লাহ (ﷺ) রাতের বেলা দীর্ঘ সময় দাঁড়িয়ে এবং দীর্ঘ সময় বসে সালাত আদায় করতেন। যখন তিনি দাঁড়িয়ে কিরাত পড়তেন তখন দাঁড়িয়ে রুকু করতেন এবং যখন বসে কিরাত পড়তেন তখন বসেই রুকু করতেন।

ইসলামী ফাউন্ডেশনঃ ১৫৭২, ইসলামীক সেন্টারঃ ১৫৭৯

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18