মুসাফিরদের সালাত ও তার কসর

৬/১৫. অধ্যায়ঃ

ফার্‌যের পূর্বে ও পরে নিয়মিত সুন্নাতের ফাযীলাত এবং তার সংখ্যার বিবরণ

সহিহ মুসলিম

حَدَّثَنِي أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا دَاوُدُ، عَنِ النُّعْمَانِ بْنِ سَالِمٍ، بِهَذَا الإِسْنَادِ ‏ "‏ مَنْ صَلَّى فِي يَوْمٍ ثِنْتَىْ عَشْرَةَ سَجْدَةً تَطَوُّعًا بُنِيَ لَهُ بَيْتٌ فِي الْجَنَّةِ ‏"‏ ‏.

বর্ণনাকারী নু’মান ইবনু সালিম (রহঃ)

একই সানাদে হাদিসটি বর্ণিত হয়েছে, (হাদিসটি হল) যে ব্যক্তি দিনে ১২ রাকাত নফল (সুন্নাত) সালাত আদায় করে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয়।

ইসলামী ফাউন্ডেশনঃ ১৫৬৫, ইসলামীক সেন্টারঃ ১৫৭২[২৯] এ ১২ রাক‘আত হলঃ যুহরের পূর্বে ৪ রাক‘আত ও পরে ২ রাক‘আত, মাগরিবের পরে ২ রাক‘আত, ’ইশার পরে ২ রাক‘আত এবং ফাজ্রের পূর্বে ২ রাক‘আত মোট ১২ রাক‘আত। যুহরের পর ৪ রাক‘আত আদায় করা সম্বন্ধে উম্মু হাবীবাহ (রাঃ) থেকে হাদীসে এসেছে, যে ব্যক্তি যুহরের পূর্বে ৪ রাক‘আত ও পরে ৪ রাক‘আত হিফাযাত করে আদায় করে যাবে আল্লাহ জাহান্নামকে তার জন্য হারাম করে দিয়েছেন। (আবূ দাউদ, তিরমিযী, মুসলিম শারহে নাবাবী- ১ম খন্ড ২৫১ পৃষ্ঠা)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18