মুসাফিরদের সালাত ও তার কসর

৬/১৪. অধ্যায়ঃ

ফাজ্‌রের দু’ রাক‘আত সুন্নাত, তার জন্য উৎসাহ দান, সেটা সংক্ষেপে ও সর্বদা আদায় করা এবং এতে যে ক্বিরাআত পাঠ মুস্তাহাব।

সহিহ মুসলিম

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الأَنْصَارِيِّ، سَمِعَ عَمْرَةَ بِنْتَ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا طَلَعَ الْفَجْرُ صَلَّى رَكْعَتَيْنِ أَقُولُ هَلْ يَقْرَأُ فِيهِمَا بِفَاتِحَةِ الْكِتَابِ ‏.

বর্ণনাকারী ‘আয়িশাহ্‌ (রাঃ)

ফজরের সময় অর্থাৎ ভোর হলে রসূলুল্লাহ (ﷺ) দুই রাকাত (সুন্নাত) সালাত আদায় করতেন। সালাত দুই রাকাত এত সংক্ষিপ্ত হত যে, আমার মনে প্রশ্ন জাগত- তিনি (ﷺ) কি সালাতে সূরা ফাতিহা পড়েছেন?

ইসলামী ফাউন্ডেশনঃ ১৫৫৫, ইসলামীক সেন্টারঃ ১৫৬২

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18