মুসাফিরদের সালাত ও তার কসর
৬/১৪. অধ্যায়ঃ
ফাজ্রের দু’ রাক‘আত সুন্নাত, তার জন্য উৎসাহ দান, সেটা সংক্ষেপে ও সর্বদা আদায় করা এবং এতে যে ক্বিরাআত পাঠ মুস্তাহাব।
সহিহ মুসলিম
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ حَفْصَةَ أُمَّ الْمُؤْمِنِينَ، أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا سَكَتَ الْمُؤَذِّنُ مِنَ الأَذَانِ لِصَلاَةِ الصُّبْحِ وَبَدَا الصُّبْحُ رَكَعَ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ قَبْلَ أَنْ تُقَامَ الصَّلاَةُ .
বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
উম্মুল মুমিনীন হাফসা (রাঃ) তাকে বললেন যে, ফজরের সালাতের আযানের পর মুয়ায্জিন যখন থেমে যেত এবং ভোরের আলো প্রকাশ পেত তখন রসূলুল্লাহ (ﷺ) ফরজ সালাতের ইকামাত দেয়ার পূর্বে সংক্ষিপ্তভাবে দুই রাকাত সালাত আদায় করতেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৫৪৬, ইসলামীক সেন্টারঃ ১৫৫৩