মুসাফিরদের সালাত ও তার কসর

৬/১৩. অধ্যায়ঃ

যুহার সলাত মুস্তাহাব আর তার সর্বনিম্ন (রাক’আতের পরিমান) হচ্ছে দু’ রাক‘আত, আর সম্পুর্ন হচ্ছে আট রাক‘আত, মধ্যম পরিমান হচ্ছে চার অথবা ছয় রাক‘আত এবং এগুলো রক্ষনাবেক্ষন করার ব্যাপারে উৎসাহ প্রদান

সহিহ মুসলিম

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، قَالَ مَا أَخْبَرَنِي أَحَدٌ، أَنَّهُ رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي الضُّحَى إِلاَّ أُمُّ هَانِئٍ فَإِنَّهَا حَدَّثَتْ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ بَيْتَهَا يَوْمَ فَتْحِ مَكَّةَ فَصَلَّى ثَمَانِيَ رَكَعَاتٍ مَا رَأَيْتُهُ صَلَّى صَلاَةً قَطُّ أَخَفَّ مِنْهَا غَيْرَ أَنَّهُ كَانَ يُتِمُّ الرُّكُوعَ وَالسُّجُودَ ‏.‏ وَلَمْ يَذْكُرِ ابْنُ بَشَّارٍ فِي حَدِيثِهِ قَوْلَهُ قَطُّ ‏.

বর্ণনাকারী ’আবদুর রহমান ইবনু আবূ লায়লা (রহঃ)

একমাত্র উম্মু হানী (রাঃ) ছাড়া আর কেউই আমাকে এ কথা বলেনি যে, সে নবী (ﷺ)-কে যুহা বা চাশতের সালাত আদায় করতে দেখেছে। উম্মু হানী (রাঃ) বর্ণনা করেছেন যে, মক্কা বিজয়ের দিন নবী (ﷺ) তাঁর ঘরে গিয়ে আট রাকাত সালাত আদায় করেছেন।(তিনি এ কথাও বলেছেন যে,) আমি নবী (ﷺ)-কে আর কখনও এত সংক্ষিপ্ত করে সালাত আদায় করতে দেখিনি। তবে তিনি রুকু ও সিজদাগুলো পূর্ণরূপে আদায় করছিলেন। ইবনু বাশশার তার বর্ণিত হাদিসে 'কাত্তু' (কখনও) শব্দটি উল্লেখ করেননি।

ইসলামী ফাউন্ডেশনঃ ১৫৩৭, ইসলামীক সেন্টারঃ ১৫৪৪

হাদিস নং
১৫৫২
অধ্যায়
যুহার সলাত মুস্তাহাব আর তার সর্বনিম্ন (রাক’আতের পরিমান) হচ্ছে দু’ রাক‘আত, আর সম্পুর্ন হচ্ছে আট রাক‘আত, মধ্যম পরিমান হচ্ছে চার অথবা ছয় রাক‘আত এবং এগুলো রক্ষনাবেক্ষন করার ব্যাপারে উৎসাহ প্রদান
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18