মুসাফিরদের সালাত ও তার কসর

৬/১০. অধ্যায়ঃ

মাসজিদে প্রবেশের সময় কি বলবে

সহিহ মুসলিম

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي حُمَيْدٍ، - أَوْ عَنْ أَبِي أُسَيْدٍ، - قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيَقُلِ اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ ‏.‏ وَإِذَا خَرَجَ فَلْيَقُلِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ ‏"‏ ‏.‏ قَالَ مُسْلِمٌ سَمِعْتُ يَحْيَى بْنَ يَحْيَى يَقُولُ كَتَبْتُ هَذَا الْحَدِيثَ مِنْ كِتَابِ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ ‏.‏ قَالَ بَلَغَنِي أَنَّ يَحْيَى الْحِمَّانِيَّ يَقُولُ وَأَبِي أُسَيْدٍ ‏.

বর্ণনাকারী আবু উসায়দ (রাঃ)

রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন বলবেঃ ''আল্লাহুম্মা ইফতাহ্‌ লি আবওয়াব রহমাতিক” (অর্থাৎ- হে আল্লাহ! তুমি তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও)। যখন বের হয়ে যাবে, তখন বলবে- ''আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক” (অর্থাৎ- আমি আপনার কাছে আপনার অনুগ্রহ প্রার্থী)।ইমাম মুসলিম বলেছেনঃ আমি ইয়াহিয়া ইবনু ইয়াহিয়া (রহঃ)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন- আমি সুলায়মান ইবনু বিলালের একটি গ্রন্থ থেকে এ হাদিসটি লিপিবদ্ধ করেছি। তিনি আরো বলেছেন যে, ইয়াহিয়া আল হিম্মানী আবূ উসাইদ থেকে বর্ণনা করেছেন।

ইসলামী ফাউন্ডেশনঃ ১৫২২, ইসলামীক সেন্টারঃ ১৫২৯

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18