মুসাফিরদের সালাত ও তার কসর

৬/৮. অধ্যায়ঃ

(মুক্তাদীর) ইমামের ডানপাশে থাকা মুস্তাহাব হওয়া

সহিহ মুসলিম

وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، أَخْبَرَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ مِسْعَرٍ، عَنْ ثَابِتِ بْنِ عُبَيْدٍ، عَنِ ابْنِ الْبَرَاءِ، عَنِ الْبَرَاءِ، قَالَ كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَحْبَبْنَا أَنْ نَكُونَ عَنْ يَمِينِهِ يُقْبِلُ عَلَيْنَا بِوَجْهِهِ - قَالَ - فَسَمِعْتُهُ يَقُولُ ‏ "‏ رَبِّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ - أَوْ تَجْمَعُ - عِبَادَكَ ‏"‏ ‏.

বর্ণনাকারী বারা ইবনু ‘আযিব (রাঃ)

আমরা রসূলুল্লাহ (ﷺ)-এর পিছনে সালাত আদায় করতাম, তখন তাঁর পিছনে ডান দিকে দাঁড়ানো পছন্দ করতাম, যাতে তিনি ঘুরে বসলে আমাদের দিকে মুখ করে বসেন। বারা ইবনু আজিব (রাঃ) বলেন, আমি তাঁকে বলতে শুনেছি, “হে আমার রব! যেদিন তুমি তোমার বান্দাদেরকে পুনরায় জীবিত করবে অথবা বলেছেন, একত্রিত করবে, সেদিনের আজাব থেকে আমাকে রক্ষা কর।”

ইসলামী ফাউন্ডেশনঃ ১৫১২, ইসলামীক সেন্টারঃ ১৫২১

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18