মুসাফিরদের সালাত ও তার কসর
৬/৪. অধ্যায়ঃ
সফরে সওয়ারী জন্তুর উপর নাফ্ল সলাত আদায় বৈধ, তারটি মুখটি যেদিকে হোক না কেন
সহিহ মুসলিম
وَحَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ جُبَيْرٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي وَهُوَ مُقْبِلٌ مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ عَلَى رَاحِلَتِهِ حَيْثُ كَانَ وَجْهُهُ - قَالَ - وَفِيهِ نَزَلَتْ { فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ}
বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
রসূলুল্লাহ (ﷺ) মক্কা থেকে মদীনায় আসার পথে যে দিকেই তাঁর মুখ হোক না কেন সওয়ারিতে বসে সালাত আদায় করতেন। এ ব্যাপারেই আয়াত (অর্থ) “তোমরা যেদিকেই মুখ ফিরাবে সেটিই আল্লাহর দিক” – (সূরা আল বাকারা ২ : ১১৫) অবতীর্ণ হয়।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৪৮২, ইসলামীক সেন্টারঃ ১৪৯০