মুসাফিরদের সালাত ও তার কসর

৬/১. অধ্যায়ঃ

মুসাফিরদের সলাত এবং তার ক্বস্‌র (সংক্ষিপ্ত করা)

সহিহ মুসলিম

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، جَمِيعًا عَنِ ابْنِ مَهْدِيٍّ، - قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، - حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَزِيدَ بْنِ خُمَيْرٍ، عَنْ حَبِيبِ بْنِ عُبَيْدٍ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، قَالَ خَرَجْتُ مَعَ شُرَحْبِيلَ بْنِ السِّمْطِ إِلَى قَرْيَةٍ عَلَى رَأْسِ سَبْعَةَ عَشَرَ أَوْ ثَمَانِيَةَ عَشَرَ مِيلاً فَصَلَّى رَكْعَتَيْنِ ‏.‏ فَقُلْتُ لَهُ فَقَالَ رَأَيْتُ عُمَرَ صَلَّى بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ فَقُلْتُ لَهُ فَقَالَ إِنَّمَا أَفْعَلُ كَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَفْعَلُ ‏.‏

বর্ণনাকারী জুবায়র ইবনু নুফায়র (রহঃ)

আমি শুরাহবীল ইবনু আস সিমত (রাঃ)-এর সাথে সতেরো বা আঠারো মাইল দূরবর্তী এক গ্রামে গেলাম। তিনি সেখানে (চার রাকাতের পরিবর্তে) দুই রাকাত সালাত আদায় করলেন। আমি তাঁকে কারণ জিজ্ঞেস করলাম। তিনি বললেন: আমি উমর (রাঃ)-কে যুল-হুলায়ফায় দুই রাকাত সালাত আদায় করতে দেখেছি। আমি তাঁকে জিজ্ঞেস করলাম। তিনি বললেন: আমি রসূলুল্লাহ (ﷺ)-কে যা করতে দেখেছি তাই করে থাকি।

ইসলামী ফাউন্ডেশনঃ ১৪৫৪,ইসলামীক সেন্টারঃ ১৪৬৩

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18