মুসাফিরদের সালাত ও তার কসর
৬/১. অধ্যায়ঃ
মুসাফিরদের সলাত এবং তার ক্বস্র (সংক্ষিপ্ত করা)
সহিহ মুসলিম
حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، وَإِبْرَاهِيمُ بْنُ مَيْسَرَةَ، سَمِعَا أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الظُّهْرَ بِالْمَدِينَةِ أَرْبَعًا وَصَلَّيْتُ مَعَهُ الْعَصْرَ بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ .
বর্ণনাকারী আনাস ইবনু মালিক (রাঃ)
বিদায় হজ্জের সফরে আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে মাদীনায় যুহরের সালাত চার রাকাত আদায় করে বের হয়েছি এবং যুল-হুলায়ফাতে পৌঁছে তাঁর সাথে আসরের সালাত মাত্র দু’ রাকাত আদায় করেছি।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৪৫২,ইসলামীক সেন্টারঃ ১৪৬১