পবিত্রতা

৪/৬. অধ্যায়ঃ

গোসল

মিশকাতে জয়িফ হাদিস

বর্ণনাকারী আলী (রাঃ)

রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তি নাপাকীর এক চুল পরিমাণ স্থানও ছেড়ে দিবে এবং তা ধৌত করবে না, তার বিরুদ্ধে আগুনের এই এই ব্যবস্থা নেয়া হবে। আলী (রাঃ) বলেন, সেই থেকে আমি আমার মাথার সাথে শত্রুতা পোষণ করেছি। এই কথা তিনি তিনবার বললেন।তাহক্বীক্ব : যঈফ। উক্ত বর্ণনার সনদে আত্বা হাম্মাদ ও যামান নামের দুই ব্যক্তি যঈফ রয়েছে।

সিলসিলা যঈফাহ হা/৯৩০, ২/২৩২ পৃঃ; ইরওয়াউল গালীল হা/১৩৩

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18