সালাত
৪/১৫. অধ্যায়ঃ
তাশাহুদ - প্রথম অনুচ্ছেদ
উল্লেখ্য যে, আত্তাহিয়্যাতুকে তাশাহুদ বলার কারণ এতে তাওহীদ ও রিসালাত (রিসালাত) সম্পর্কে সাক্ষ্য উচ্চারিত হয় আর সকল দু’আ ও আযকার হতে এ দু’আটি সবচেয়ে দামী ও মর্যাদাপূর্ণ।
মিশকাতুল মাসাবিহ
وَفِىْ رَوَايَةٍ كَانَ إِذَا جَلَسَ فِي الصَّلَاةِ وَضَعَ يَدَيْهِ عَلى رُكْبَتَيْهِ وَرَفَعَ إِصْبَعَهُ الْيُمْنَى الَّتِي تَلِـي الْإِبْهَامَ فَدَعَا بِهَا وَيَدَهُ الْيُسْرى عَلى رُكْبَتِهِ الْيُسْرى بَاسِطَهَا عَلَيْهَا
বর্ণনাকারী ইবনু উমর (রাঃ)
যখন সালাতের মধ্যে বসতেন দুইহাত দুইহাটুর উপর রাখতেন এবং ডান হাতের বৃদ্ধার নিকট যে আঙ্গুল রয়েছে (তর্জনী) তা উঠাতেন। তা দিয়ে দুইআ (ইশারা) করতেন। আর তাঁর বাম হাত বাম হাটুর উপর বিছানো থাকত। [১]
[১] সহীহ : মুসলিম ৫৮০, নাসায়ী ১২৬৯, ইবনু মাজাহ্ ৯১৩, আহমাদ ৬৩৪৯, ইরওয়া ৩৬৬।