সালাত
৪/১৫. অধ্যায়ঃ
তাশাহুদ - প্রথম অনুচ্ছেদ
উল্লেখ্য যে, আত্তাহিয়্যাতুকে তাশাহুদ বলার কারণ এতে তাওহীদ ও রিসালাত (রিসালাত) সম্পর্কে সাক্ষ্য উচ্চারিত হয় আর সকল দু’আ ও আযকার হতে এ দু’আটি সবচেয়ে দামী ও মর্যাদাপূর্ণ।
মিশকাতুল মাসাবিহ
عَنِ ابْنِ عُمَرَ قَالَ كَانَ رَسُولُ اللهِ ﷺ إِذَا قَعَدَ فِي التَّشَهُّدِ وَضَعَ يَدَهُ الْيُسْرى عَلى رُكْبَتِهِ الْيُسْرى وَوَضَعَ يَدَهُ الْيُمْنى عَلى رُكْبَتِهِ الْيُمْنى وَعَقَدَ ثَلَاثَةً وَخَمْسِيْنَ وَأَشَارَ بِالسَّبَّابَةِ . رَوَاهُ مُسْلِمٌ
বর্ণনাকারী ইবনু উমর (রাঃ)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) তাশাহহুদ পড়ার জন্য বসলে তাঁর বাম হাত বাম পায়ের হাঁটুর উপর এবং ডান হাত ডান হাঁটুর উপর রাখতেন। এ সময় তিনি তিপ্পান্নের মত করার জন্য আঙ্গুল বন্ধ করে রাখতেন, তর্জনী দিয়ে (শাহাদাত) ইশারা করতেন। [১]
[১] সহীহ : মুসলিম ৫৮০, আহমাদ ৬১৫৩, দারেমী ১৩৭৮।