সালাত

৪/৯. অধ্যায়ঃ

সালাতে সুতরা (সুতরা) - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُوْلُ الله ﷺ لَوْ يَعْلَمُ أَحَدُكُمْ مَا لَه فِي أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيْ أَخِيهِ مُعْتَرِضًا فِي الصَّلَاةِ كَانَ لَانْ يُقِيمَ مِائَةَ عَامٍ خَيْرٌ لَه مِنَ الْخَطْوَةِ الَّتِي خَطَا. رَوَاهُ اِبْنُ مَاجَةَ

বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সালাত (সালাত/নামায/নামাজ) আদায়কারীর সামনে দিয়ে যাতায়াত কত বড় গুনাহ তা যদি তোমাদের কেউ জানতো, তাহলে সে (সালাত আদায়কারীর সামনে দিয়ে) যাতায়াতের চেয়ে এক শত বছর পর্যন্ত (এক জায়গায়) দাঁড়িয়ে থাকাকে বেশী উত্তম মনে করতো। (ইবনু মাজাহ্)[১]

[১] য‘ঈফ : ইবনু মাজাহ্ ৯৪৬, য‘ঈফ আল জামি‘ ৫১২। যদিও মুনযিরী তারগীবে একে সহীহ বলেছেন কিন্তু এর সানাদে একজন বিতর্কিত ও একজন অপরিচিত রাবী থাকায় তা দুর্বল।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18