সালাত

৪/৯. অধ্যায়ঃ

সালাতে সুতরা (সুতরা) - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنْ عَائِشَةَ قَالَتْ كُنْتُ أَنَامُ بَيْنَ يَدَيْ رَسُولِ اللهِ ﷺ وَرِجْلَايَ فِي قِبْلَتِه فَإِذَا سَجَدَ غَمَزَنِي فَقَبَضْتُ رِجْلَيَّ فَإِذَا قَامَ بَسَطْتُهُمَا قَالَتْ وَالْبُيُوتُ يَوْمَئِذٍ لَيْسَ فِيهَا مَصَابِيحُ. مُتَّفَقٌ عَلَيْهِ

বর্ণনাকারী আয়িশাহ্ (রাঃ)

আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে ঘুমাতাম। আর আমার দুই পা থাকত তাঁর কেবলার দিকে। তিনি যখন সিজদা দিতেন আমাকে টোকা দিতেন। আমি আমার পা দুইটি গুটিয়ে নিতাম। তারপর তিনি দাঁড়িয়ে গেলে আমি আমার দুই পা লম্বা করে দিতাম। ‘আয়িশাহ্‌ (রাঃ) বলেন, সে সময় ঘরে আলো থাকত না। [১]

[১] সহীহ : বুখারী ৩৮২, মুসলিম ৫১২, নাসায়ী ১৬৮, আহমাদ ২৫১৪৮, সহীহ ইবনু হিব্বান ২৩৪২।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18