সালাত

৪/৭. অধ্যায়ঃ

মসজিদ ও সালাতের স্থান - প্রথম অনুচ্ছেদ

এ অধ্যায়ে সালাতের স্থান সংক্রান্ত বর্ণনা এসেছে। মাসজিদ এর শাব্দিক অর্থ সাজদার স্থান, আর পরিভাষিক অর্থ সালাত আদায়ের জন্য নির্ধারিত স্থান।

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ كَعْبِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ النبي ﷺ لَا يَقْدَمُ مِنْ سَفَرٍ اِلَّا نَهَارًا فِي الضُّحى فَإِذَا قَدِمَ بَدَأَ بِالْمَسْجِدِ فَصَلّى فِيهِ رَكْعَتَيْنِ ثُمَّ جَلَسَ فِيْهِ. مُتَّفَقٌ عَلَيْهِ

বর্ণনাকারী কা‘ব ইবনু মালিক (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) সফর হতে দিনের সকালের দিক ছাড়া আগমন করতেন না। আগমন করেই তিনি প্রথমে মসজিদে প্রবেশ করতেন। দুই রাক’আত সালাত আদায় করতেন, তারপর সেখানে বসতেন। [১]

[১] সহীহ : বুখারী ৩০৮৮, মুসলিম ৭১৬, আবূ দাঊদ ২৭৭৩, আহমাদ ১৫৭৭৫, নাসায়ী ৭৩১।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18